ওহ্ কি রোদ ঝাঁ ঝাঁ দুপুর 
বৈশাখ এল 
ফিরছে চৈত্র বাজছে নূপুর, 
নতুন তারিখ বাংলা বছর 
নতুন আশা নতুন স্বপ্ন 
এগিয়ে চলার অন্য ডহর। 

ছেঁড়া ক্যালেন্ডারের মত 
মোছ সব মনখারাপ 
না পাওয়া সব ইচ্ছাগুলো 
লেখা থাক পুরনো পাতায় 
নতুন করে পংক্তি লেখ 
ইচ্ছা লেখ মনের খাতায়। 

যে পাতা গেছে ঝরে 
আর তা হবে না সবুজ 
এবার হাসো, 
হয়ো না অবুঝ 
নতুন কুঁড়ি উঠুক ফুটে 
আনন্দ সব নাও লুটে 
নতুন সূর্য উঠছে দেখ 
টাটকা আলো আসছে ছুটে...