বাংলা সনের নতুন বছর
চৈত্রের পরে আসে
পাকা ধানের জোয়ার দেখে
কৃষক দারুণ হাসে।
গাঁ-শহরে বছর বরন
জোরেসোরে চলে
গাছের শাখে কোকিল ডেকে
খুশির কথা বলে।
শহর জুড়ে শোভাযাত্রা
হরেক মুখোশ এঁটে
প্ল্যাকার্ড হাতে সঙ্গীত গেয়ে
যেতে থাকে হেঁটে।
পান্তার সাথে ইলিশ ভাজার
চলে মজার ভোজন
পাঁচ তারকার হোটেল হলে
বাড়ে নামের ওজন।
অপরদিকে গাঁয়ের মা-ঝি
শাক কুড়িয়ে আনে
পান্তার সাথে খাওয়ার জন্য
রান্নায় থাকে গানে।
