সূর্যিমামা হাসে
ভোর হয়ে আসে,
পাখি সব ডাকে
গাছে শাখে শাখে।
ফুল কলি ফোটে
অলি এসে জোটে,
প্রজাপতি ওড়ে
ফুলে ফুলে ঘোরে।
গুন গুন সুরে
ওড়ে ঘুরে ঘুরে,
রেণু মেখে পায়
ফুলে মধু খায়।
হিম পড়ে ঘাসে
শীতভাব আসে
মৃদু বায়ু বয়
ভোর বুঝি হয়।
খোকা-খুকু ওঠে
জল দেয় ঠোঁটে,
বই খাতা খুলে
পড়ে দুলে দুলে।
নাকে-মুখে দিয়ে
পিঠে ব্যাগ নিয়ে,
খোকা-খুকু চলে
স্কুলে দলে দলে।
ভোর হয়ে আসে,
পাখি সব ডাকে
গাছে শাখে শাখে।
ফুল কলি ফোটে
অলি এসে জোটে,
প্রজাপতি ওড়ে
ফুলে ফুলে ঘোরে।
গুন গুন সুরে
ওড়ে ঘুরে ঘুরে,
রেণু মেখে পায়
ফুলে মধু খায়।
হিম পড়ে ঘাসে
শীতভাব আসে
মৃদু বায়ু বয়
ভোর বুঝি হয়।
খোকা-খুকু ওঠে
জল দেয় ঠোঁটে,
বই খাতা খুলে
পড়ে দুলে দুলে।
নাকে-মুখে দিয়ে
পিঠে ব্যাগ নিয়ে,
খোকা-খুকু চলে
স্কুলে দলে দলে।
