স্বরাজ নামের সেই ছেলেটা জ্ঞানের পরটি থেকে
তুলির টানে কতই ছবি যাচ্ছে শুধুই এঁকে।
তাই বলে কী সেই ছেলেটার পড়ায় ফাঁকি ছিল?
একটুও নয়, একটুও নয় মস্ত ছিল দিলও!
ছোট্ট থেকেই নেশা ছিল মাটির মূর্তি গড়ায়
তার পরেতেই মন দিত সে নিত্যদিনের পড়ায়।
বোশেখ এলেই রবিঠাকুর ডাকতো ওকে নিত্য,
নৃত্য-গানে আর কবিতায় ভরতো যে ওর চিত্ত!
সুরের খেয়া ভাসতো যে ওর মন-উদাসী গানে
বাঁশী পেলে আর ছাড়ে না বাজায় আকুল প্রাণে।
'সব পেয়েছির আসর' মাতায় সেই ছেলেটা আজও
গান কবিতায় ডুব দিয়ে যায় নেই কপালে ভাজ ও!
ভালো ভালো বই পেলে ওর মন বসে না কাজে,
সেরা পাঠক প্রথম থেকেই মিথ্যে বলছি না যে।
স্বরাজ নামের সেই ছেলেটা দরাজ সে যে আজও
সৃষ্টি সুখের মগ্ন ধ্যানে করছে সে তো রাজও !
নিত্য নূতন এঁকেই চলে বিশ্বমানের ছবি
বিজ্ঞানী কেউ, কেউ খেলোয়াড়, কেউ বা শ্রেষ্ঠ কবি।
আকাশটা ওর খুব কাছেতে নেই সে কোনো ছলে
আনন্দসুখ ধরবে মুঠোয়, মিথ্যে বলছি না যে!
