নতুন বছর এলো তো আজ
নতুন শুরুর দিন
প্রকৃতি আর বন-বনানীর 
শুধবো সকল ঋণ।

আজকে যে তাই নতুন করে
শপথ নেওয়ার ক্ষণ
কিট পতঙ্গ পশু পাখি 
সবাই আপনজন।

গাজন চড়ক গোষ্ঠ মেলায় 
নতুন বছর শুরু 
থাকবে না কেউ করুণ চোখে 
বুকটা দুরু দুরু।

আজকে ভোরের লালচে আকাশ
নতুন সূর্য ওঠে
দূষণ মুক্তি হবেই হবে 
ভয় পেও না মোটে।

যুদ্ধ বিবাদ সব মুছে যাক
ভালোবাসার গানে 
নতুন দিনের সব শিশুরা
বুঝবে বাঁচার মানে।