সবার চেয়ে কাজের বন্ধু
ধরার বুকের গাছ রে,
দরকার মতো কাজে লাগতে
দেয় না কভু পাছ রে।

গাছ আছে তাই সকল জীবে
পাচ্ছে শ্বাসের বায়ু,
কমতে থাকলে গাছের সংখ্যা
কমবে জীবের আয়ু।

প্রখর রোদে দেয় কি কেহ
ক্লান্ত দেহে ছায়া?
পরম বন্ধু গাছ-ই দিচ্ছে
ছায়ার সাথে মায়া।

কাষ্ঠ দিচ্ছে লাকড়ি দিচ্ছে
দিচ্ছে সবুজ পাতা,
গাছের সাথে প্রাণীর আছে
খুব বন্ধুত্বের নাতা।

পরম গাছকে করছি নিধন
কেবল স্বার্থের জন্য,
ওহে মানুষ, বন্ধু চিনো
থেকো না আর বন্য।