একটা বাড়ি দুটো বাড়ি
তিনটে বাড়ি করে 
এই পৃথিবীর তাপ বাড়ালে
গাছেরা যায় মরে।

একটা পুকুর দুটো পুকুর
হাজার পুকুর মরে 
বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে 
বহুতলে ভরে। 

একটা শহর দুটো শহর
শহর জুড়ে ধোঁয়া 
ধোঁয়া ধুলোয় ঢাকা আকাশ
যায় না আকাশ ছোঁয়া। 

একটা নদী দুটো নদী
সব নদীতে মিশে
প্লাস্টিক আর রাসায়নিক
দূষণ দস্যুর বিষে।

একরকম সার দুই রকম সার 
সব রকম সার মিলে
এই বসুধার মাটি জলে
দূষণ ভরে ছিলে।

একটা তুমি একটা আমি
গাছ বাঁচানো শুরু
নইলে জেনো এই পৃথিবী 
হবেই শুধু মরু।