সোমের পরে মঙ্গলবারটা
ঘোড়ায় চড়ে আসে,
পড়ার বোঝা মাথায় নিয়ে
সারাটা দিন কাশে।
বুধের সাথে বৃহস্পতি
পড়ার চাপে রাখে,
খেলার মাঠে যাবার জন্য
সময় কোথায় থাকে!
শুক্রবারটা একই রকম
হেলতে দুলতে চলে,
সোজা থেকে বাঁকা হলেই
পড়ার কথা বলে।
শনিবারটা কাটে শুধু
রবিবারের আশায়,
মনের ভেতর খুশির ঝর্ণা
জলে-কাদায় ভাসায়।
খুব প্রত্যাশার রবিতে মা,
দূর আকাশে উড়ি,
চোখের পলক পড়ার আগে
হই ভোকাট্টা ঘুড়ি!
