তিন রঙে রাঙানো সুন্দরী পতাকা,
মাঝখানে অশোকের চক্রটা আঁকা।
ভারতের সার্বভৌমত্ব চক্রটা জুড়ে,
“জন-গণ-মন” গায় গর্বিত সুরে।

পতাকার গেরুয়া রঙ ত্যাগের প্রতীক,
সবুজ সমৃদ্ধি বোঝায়, একথাটা ঠিক।
সাদা রঙ শান্তির প্রতীক বোঝায়,
“জন-গণ-মন” গান সমবেত গায়।

অশোকস্তম্ভ হলো জাতীয় প্রতীক,
চতুর্মুখ সিংহ আছে, এ কথাটা ঠিক।
চার সিংহের চার অর্থ আর চার পর্ব—
আত্মবিশ্বাস, শক্তি, সাহস আর গর্ব।

ধর্মচক্রের দু’পাশে ষাঁড় আর ঘোড়া,
এতেও অন্তর্নিহিত তাৎপর্য জোড়া।
কঠোর পরিশ্রম আর অবিচলতার
প্রতিনিধিত্ব করে এই ধর্মচক্রের ষাঁড়।

আনুগত্য ও গতির প্রতীক ঘোড়া,
এত কিছু ধর্মচক্রে, তাৎপর্যে মোড়া।

ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা,
অশোকচক্র দেয় সেই মহান বারতা।
“সত্যমেব জয়তে”—কথাটি লেখা,
ধর্মচক্রে চব্বিশটি নীল দণ্ড আঁকা।

সত্যের জয় অবশ্যম্ভাবী, ধর্মচক্র বলে,
ভারতীয় বিশ্বাস আছে পলে পলে।