বৃষ্টি শেষে রোদ উঠেছে,
গাইছে পাখি গান।
পতাকা হাতে মাতঙ্গিনী
সামনে হেঁটে যান।
পিছনে আছে সুভাষ বসু,
কমলা নামে মেয়ে।
চলছে সাথে মাস্টারদা,
সমুখপানে চেয়ে।
ব্রিটিশ, তুমি ভারত ছাড়ো,
বিলেত যাও চলে।
জয়ের মালা পরবে গলে,
ভারতেরই ছেলে।
নাটক হল পাড়ার ক্লাবে,
তুমুল হাততালি।
ক্ষুদিরামের ফাঁসির দড়ি,
বুকটা হল খালি।
মুখের হাসি, চোখের জলে,
ভারতবাসীর জয়।
রাখতে হবে দেশের মান,
জানবে নিশ্চয়।
