স্বাধীনতার দিনটা পিকুর
কাটে বেশ ভালো।
ফুলমালা জড়ো করে
সাজায় জমকালো।
বছরে তো একবারই
আসে ওই দিন।
পড়াশোনা নেই তেমন,
মন নাচে ধিনধিন।
জীবন দিয়ে যারা দেশ
স্বাধীন করে গেল।
তাঁদের জন্য দুষ্টু পিকুর
চোখে জল এল।
সৈন্যদের কথা ভেবে
দুঃখ হয় মনে।
কষ্ট করে থাকে ওরা,
ভয় পায় না বনে।
বাবা বলে, ওরে পিকু,
ওরা রাত জাগে।
আমরা বসে টিভি দেখি,
শত্রু ভয়ে ভাগে।
মা বলে, শোন খোকা,
দেশকে ভালোবাসিস।
যেই দেশে যাস না কেন,
দেশে ঘুরে আসিস।
